নিখুঁত ডিজাইনের অর্গানিক টেক্সচার্ড কটন লিনেন ক্র্যাপ টু-পিস। সুন্দর বেল স্লিভ হাতা ও জেনুইন ভি-নেক ডিজাইনের কামিজ সাথে ম্যাচিং আরামদায়ক লিনেন প্যান্ট। আভিজাত্য ও দৈনিক স্বস্তির অপূর্ব মেলবন্ধন।
তায়রা অলিভ ক্র্যাপ পোশাকটি ক্যাজুয়াল পরা, অফিসের আভিজাত্য এবং বিকালের ঘুরাঘুরির জন্য একটি চমৎকার চয়েস। এর ব্রিদিং টেক্সচার্ড কটন লিনেন কাপড় সারাদিন শরীরে চমৎকার স্বস্তি দেয়। কামিজের গলার নিচের মেটাল ফ্লাওয়ার ব্রোচটি চাইলেই খুলে ধোয়া যায়।
সম্পূর্ণ পরিবেশ-বান্ধব সুতা দ্বারা বোনা। কাপড়ের বিশেষ ঢেউখেলানো টেক্সচার অতিরিক্ত কুঁচকে যাওয়া প্রতিরোধ করে এবং শরীরে চমৎকার বাতাস চলাচল নিশ্চিত করে।
কামিজের গলার নিচে একটি জমকালো রূপালী ফুল ডিজাইনের ব্রোচ দেওয়া হয়েছে। ব্রোচটি সম্পূর্ণ রিমেভেবল, যা পছন্দ অনুযায়ী খুলে রাখা বা অন্য পোশাকেও ব্যবহার করা যায়।
হাতার কনুইয়ের অংশ থেকে হালকা কুঁচি ছড়িয়ে পড়া বেল স্লিভ ডিজাইন হাতা নাড়াচাড়ায় অত্যন্ত আরাম দেয় এবং একটি ক্লাসিক ট্রেন্ডি লুক তৈরি করে।
নিচের ফর্মটি পূরণ করুন। পণ্য হাতে পেয়ে পেমেন্ট করবেন। কোনো অগ্রিম দিতে হবে না।
"লিনেন ক্র্যাপ কাপড়টি অনেক সফট এবং আরামদায়ক। গরমের দিনে পরার জন্য বেস্ট। হাতার বেল স্লিভ ডিজাইন খুবই স্টাইলিশ লাগে। ফ্লাওয়ার ব্রোচটি গিফট হিসেবে নেওয়ার পরামর্শ রইল।"
"ডিজাইনটা অনেক সিম্পল ও গর্জিয়াস। সোজা প্যান্ট ফিটিং খুব ভালো হয়েছে। কাস্টম সাইজ করে অর্ডার দিয়েছিলাম, একদম পারফেক্ট হয়েছে।"
না, রূপালী ফ্লাওয়ার ব্রোচের সাথে থাকা পিনটি অত্যন্ত সুক্ষ্ম ও ধারালো। এটি লিনেন কাপড়ের বুননের ফাঁক দিয়ে খুব সহজে চলে যায় এবং কাপড়ের কোনো ক্ষতি বা সুতা টেনে ধরে না। ধোয়ার সময় ব্রোচটি খুলে রাখবেন।
না। সুতি লিনেন ক্র্যাপ কাপড়টি ব্রিদিং বা হাওয়া চলাচল উপযোগী হলেও এর ডেনসিটি যথেষ্ট ভালো, যার ফলে এটি পাতলা নয় এবং শরীরের কোনো অংশ প্রদর্শিত হয় না।
আমরা মৃদু ডিটারজেন্ট ব্যবহার করে ঠান্ডা পানিতে হাত ধোয়ার বা হালকা মেশিন সাইকেলে ধোয়ার পরামর্শ দিই। আয়রন করার সময় কাপড়ের উল্টোদিক থেকে হালকা তাপে আয়রন করবেন।